লক্ষণঃ
টাইপ ২ ডায়াবেটিস রোগীদের নিম্নোক্ত লক্ষণ দেখা দিতে পারে:
- অতিরিক্ত পিপাসা
- ঘন ঘন প্রস্রাব হওয়া
- অতিরিক্ত ক্ষুধা, ক্লান্তি
- ওজন কমে যাওয়া
- চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া
- ক্ষত সহজে না শুকানো
- স্পর্শ ও ব্যথার অনুভূতি কমে যাওয়া
এ ধরনের লক্ষণ দেখা দিলে প্রয়োজনীয় সহযোগিতার জন্য প্রাভার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন
কারণ:
যেকোনো বয়সেই টাইপ ২ ডায়াবেটিস হতে পারে তবে শিশু বা তরুণদের তুলনায় মধ্য-বয়সী এবং তুলনামূলক বয়স্করা এ রোগের ঝুঁকিতে বেশি থাকেন।
অন্য যে বিষয়গুলোর জন্য ঝুঁকি বৃদ্ধি পায়:
- নিকটজনের কারো টাইপ ২ ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে
- প্রি-ডায়াবেটিস অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি কিন্তু ডায়াবেটিসের নির্ধারিত মাত্রার চেয়ে কম থাকলে
- অতিরিক্ত ওজন বেড়ে গেলে
- শারীরিক পরিশ্রম কম করলে
- পূর্বে গর্ভকালীন ডায়াবেটিস থাকলে
- তামাকজাত দ্রব্য গ্রহণ করলে
- খাদ্যতালিকায় অতিরিক্ত চিনি এবং কম ফাইবারযুক্ত খাবার থাকলে
- অতিরিক্ত মানসিক চাপে থাকলে
চিকিৎসাঃ
১ম ধাপ: রোগ নির্ণয়
টাইপ ২ ডায়াবেটিস সাধারণত কিছু রক্ত পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়।
২য় ধাপ: ব্যবস্থাপনা/ ম্যানেজমেন্ট
যদিও আমরা জানি যে এই রোগের কোনো নিরাময় নেই, তবে ডাক্তারের নির্দেশিত জীবনধারা মেনে চললে সুস্থ থাকা সম্ভব।
নিজের অথবা আপনজনকে নিয়ে চিন্তিত? প্রাভার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ভিডিও কনসালটেশন বা সরাসরি পরামর্শ নিয়ে সম্ভাব্য ডায়াবেটিস নির্ণয় ও নিয়ন্ত্রনে সহায়তা নিন।

0 Comments