উচ্চ রক্তচাপের লক্ষণ ও চিকিৎসা>=<:
আমাদের এই একটি Apps আপনার জীবন বাঁচাতে পারে,তাই দেরি না করে এখনি Download করুনন🫵🫵উচ্চ রক্তচাপের লক্ষণ ও চিকিৎসা
উচ্চ রক্তচাপ-এর সমস্যায় রক্তের প্রবাহের অতিরিক্ত চাপ ধমনীর দেওয়ালে পরে। শুরুতে উচ্চ রক্তচাপের সেরকম কোনো বিশেষ লক্ষণ থাকে না। তাই অনেকে জানতে পারেন না যে তাদের এই সমস্যা আছে। উচ্চ রক্তচাপ মাপবার এবং জানবার একমাত্র উপায় হলো নিয়মিত রক্তচাপ মাপা। রক্তচাপ পরিমাপ করা হয় দুটি সংখ্যা দ্বারা।
- একটি সুস্থ স্বাভাবিক মানুষের রক্ত চাপ ‘120 / 80 mmHg’ - এর আশপাশে থাকে।
- 120/80 mmHg এর প্রথম সংখ্যাটি, '120' সিস্টোলিক রক্তচাপকে বোঝায়। সিস্টোলিক রক্তচাপ হৃৎপিণ্ডের স্পন্দনের সময় ধমনীর দেওয়ালে রক্তের চাপকে বোঝায়।
- দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ '80' হল ডায়াস্টোলিক রক্তচাপ। হৃৎপিণ্ডের পরপর দুই টি স্পন্দনের মধ্যবর্তী সময়ে ধমনীর দেওয়ালে রক্তচাপ কে ডায়াস্টোলিক রক্তচাপ বলে।
শারীরবৃত্তীয় কারনে ভিন্ন ভিন্ন মানুষের রক্তচাপের মাত্রা ভিন্ন ভিন্ন হতে পারে। তাই একজনের ক্ষেত্রে যা কম বা বেশী, অন্যজনের ক্ষেত্রে সেটি স্বাভাবিক হতে পারে। 90/60 mmHg থেকে 120/80 mmHg - এই সীমার মধ্যে রক্তচাপকে স্বাভাবিক রক্তচাপ বলা হয়।
সাধারণ ভাবে কারোর উচ্চ রক্তচাপ আছে এটা বলা যায় যখন -
- একজন পূর্ণবয়স্কের রক্তচাপের মাত্রা 140/90 mmHg এর বেশী থাকে।
- একজন আশি বছর বা তার বেশি বয়স্কের রক্তচাপ 150/90 mmHg এর বেশি থাকে।
উচ্চ রক্তচাপের কারণে শারীরিক রোগের ঝুঁকি
উচ্চ রক্তচাপ দেহের সুস্থ অবস্থাকে ব্যাহত করে। এর ফলে হার্ট, ব্রেন এবং দেহের অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। রক্তের সরবরাহ ঠিকমতো না হলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া পায়ে রক্ত চলাচল কমে যাওয়ায় এওর্টা বা ধমনীর রোগ এবং ডিমেনশিয়াও হতে পারে।
হৃদরোগ বা হার্ট ডিজিজ
অতিরিক্ত রক্তচাপ দেহের ধমনীগুলিকে ক্ষতিগ্রস্ত করে। এতে ধমনীর নমনীয়তা কম করে। যার ফলে হৃৎপিণ্ডে রক্ত এবং রক্তে অক্সিজেনের সরবরাহ প্রভাবিত হয়। ফলস্বরূপ বিভিন্ন হৃদরোগের যেমন বুকে ব্যথা,
ব্রেন স্ট্রোক
উচ্চ রক্তচাপের কারণে আমাদের মস্তিস্কে রক্ত ও রক্তে অক্সিজেনের প্রবাহ কমে যেতে পারে। এতে ব্রেনে ব্লকেজ বা ধমনী বার্স্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যা ব্রেন স্ট্রোকের অন্যতম কারণ। ব্রেন স্ট্রোকের ফলে মস্তিস্ক কোষ ক্ষতিগ্রস্ত হয়। অনেক রকম শারীরিক অক্ষমতা দেখা যায়। যেমন:
- কথা না বলতে পারা।
- হাঁটা চলায় অসুবিধা।
- স্বাভাবিক কার্যকলাপে অসুবিধা।
- অবশেষে মৃত্যু পর্যন্ত হতে পারে।


0 Comments