ডায়াবেটিসের নতুন ৩ ওষুধঃ
ডায়াবেটিস চিকিৎসায় দেশের বাজারে নতুন তিনটি ওষুধ এসেছে।
আজ সোমবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানে ওষুধ তিনটি বাজারজাতের ঘোষণা দেয় দি এক্মি ল্যাবরেটরিজ লিমিটেড।
'ডায়াবেটিস আনবাউন্ড: নতুন এক আগামী গড়ায় বিজয় আনব ডায়াবেটিস প্রতিরোধে' স্লোগানের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এছাড়াও স্বনামধন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক এ কে আজাদ খান বলেন, ওমারি দেশে তৈরি প্রথম ডায়াবেটিস নিয়ন্ত্রণকারী ওষুধ, যা সপ্তাহে কেবল একবার খেলেই হবে। টাইপ-২ ডায়াবেটিস চিকিৎসায় এটি সকলের ক্রয়ক্ষমতার মধ্যে।

0 Comments